নিরাপত্তা বাহিনীর অভিযানে তাহিরপুরে ২৪টি ডেটনেটর জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিরাপত্তা বাহিনীর অভিযানে তাহিরপুরে ২৪টি ডেটনেটর জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

নিরাপত্তা বাহিনীর অভিযানে তাহিরপুরে ২৪টি ডেটনেটর জব্দ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
নিরাপত্তা বাহিনীর অভিযানে তাহিরপুরে ২৪টি ডেটনেটর জব্দ
নিরাপত্তা বাহিনীর অভিযানে জব্দকৃত ২৪টি ডেটনেটর।

 

 

 

নিরাপত্তা বাহিনীর অভিযানে তাহিরপুরে ২৪টি ডেটনেটর জব্দ

 

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২৪টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

 

 

শুক্রবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি নামক স্থান থেকে বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়।

 

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চারাগাঁও বিওপির বিশেষ টহলদল এলাকায় তল্লাশিতে সীমান্ত পিলার ১১৯৫/১-এস এর নিকট হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইজহাটি নামক স্থানে পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় ২৪টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়।

পড়ুন>> ভুরুঙ্গামারীতে বাস–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

 

উদ্ধারকৃত ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (IED) প্রস্তুত করা সম্ভব বলে জানা যায়।

 

 

বিজিবি আরও জানায়,  দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান,সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।

 

ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধারকৃত বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!