ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে নব বধূর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে নব বধূর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে নব বধূর আত্মহত্যা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে নব বধূর আত্মহত্যা
ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে নব বধূর আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে এক নব বধূর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি ) দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের মাঝিপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামে হরিবালা বিশ্বাসের পুত্র বীরবল বিশ্বাস (২৬) এর সাথে এক মাস দশ দিন পূর্বে লালমনিরহাট জেলার কুলারঘাট কালিরপাট এলাকার তিরপু বিশ্বাস এর মেয়ে রত্না বিশ্বাস (১৮) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে পছন্দ অপছন্দ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছিলনা। স্বামী বীরবল দুপুরে কাজের জন‍্য বাহিরে গেলে গৃহবধু রত্না সবার অজান্তে নিজ ঘরে দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।মৃত গৃহবধুর বড় বোন আরোতি রানি বলেন গতকাল রাতে আমার বোনের সাথে ফোনে কথা হয়। পুশনা( পিকনিক )খাওয়ার ব‍্যাপারে কথা হয়।আজ সকালে ফনে কথা বলার চেষ্টা করি কয়েক বার ফোন দিলে রিসিভ করে না।

দুপুরে আবার আমার ভগ্নিপতি বিরবল কে ফোন দিলে সে বলে দিদি রত্না ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। বিকেলে খবর পেয়ে আমরা এসে দেখি পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ নিয়েগেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে লাশউদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

One response to “ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে নব বধূর আত্মহত্যা”

  1. রাফি সরকার says:

    অত্যন্ত দুঃখের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!