ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসায়ীদের হুমকির বিরুদ্ধে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসায়ীদের হুমকির বিরুদ্ধে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসায়ীদের হুমকির বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসায়ীদের হুমকির বিরুদ্ধে মানববন্ধন
ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসায়ীদের হুমকির বিরুদ্ধে মানববন্ধন।

 

 

ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসায়ীদের হুমকির বিরুদ্ধে মানববন্ধন

 

ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসায়ীদের হুমকির বিরুদ্ধে মানববন্ধন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবী ইউনিয়নে মাদক ব্যবসায় বাধাদানকারীদের হুমকি দানের অভিযোগ উঠেছে। হুমকির প্রতিবাদে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

মানববন্ধনে বক্তারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চক্র মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের এই অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে কেউ এগিয়ে এলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের দুঃসাহসী আচরণে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

পড়ুন>> ভূমিকম্পেই সরে গিয়েছিল গঙ্গা: বালির আগ্নেয়গিরি জানাল পথবদলের গল্প

বক্তারা দৃপ্ত কণ্ঠে সতর্ক করে বলেন, মাদক ব্যবসা রুখতে গিয়ে কোনো যুবককে হুমকি দেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে। মাদক কারবারিরা যদি এখনই থেমে না যায়, তবে আইনগত ব্যবস্থা ও জনতার প্রতিরোধ— উভয় দিক থেকেই জবাব পেতে হবে।

 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সাবেক সমন্বয়ক রুকনুজ্জামান, আঃ রাজ্জাক এবং সাংবাদিক আবু সুফিয়ান পারভেজ।

 

তারা বলেন, মাদক শুধু অপরাধ নয়, এটি সমাজ ধ্বংসের অস্ত্র। মাদক কারবারিদের হুমকির মুখে মাথা নত করা যাবে না। সমাজ-পরিবার-যুব সমাজের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

মানববন্ধনে বিপুল সংখ্যক উপস্থিতি প্রমাণ করে, ভূরুঙ্গামারীর মানুষ মাদক ও মাদক কারবারিদের হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!