নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাতে জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ঢেলাপীর উত্তরা আবাসন বিহারী পট্টির মোছাঃ ওয়াহেদার বাড়ির উত্তর পাশে ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়া খেলায় জড়িতরা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো—
১. মমিনুর ওরফে বকড়ী (৪৮)
২. মোঃ আল আমিন (২৪)
৩. মোঃ আমিনুর ওরফে চায়না (২৪)
৪. মোঃ আরিফ (২০)
৫. মোঃ আল আমিন (১৮)।
সকলের বাড়ি সৈয়দপুর পৌরসভার ঢেলাপীর উত্তরা আবাসন বিহারী পট্টিতে।
অভিযানে জুয়ার আসর থেকে ২ সেট পুরাতন তাস ও নগদ ৪৮০ টাকা জব্দ করা হয়। এ সময় স্থানীয়দের কাছে প্রাপ্ত তথ্যে ও জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মমিনুর ওরফে বকড়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তার বাড়ি তল্লাশি করে একটি স্টীলের আলমারি থেকে ৪০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৮০ টাকা উদ্ধার করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আলোক সজ্জার মাধ্যমে উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ তালিকাভুক্ত করা হয়।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী মমিনুর ওরফে বকড়ীর বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা নং-২৮, জিআর-১৭৭/২০২৫, তাং-২৫/০৮/২০২৫ খ্রিঃ এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply