রংপুরের গঙ্গাচড়ায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  1. admin@sristy.net : admin :
রংপুরের গঙ্গাচড়ায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

রংপুরের গঙ্গাচড়ায় ৪ কেজি গাঁজাসহ আটক ২

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬

রংপুরের গঙ্গাচড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় রংপুর। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে গঙ্গাচড়া মডেল থানাধীন গজঘণ্টা ইউনিয়নের তালুক হাবু এলাকায় এই অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সামনে একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। যাত্রীবেশে থাকা মো. শাহীন ও মো. জান্নাতুল মিয়ার দেহ তল্লাশি করে তাদের কোমরে স্কচটেপ দিয়ে বিশেষভাবে পেঁচানো অবস্থায় পলিথিনে রাখা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শাহীন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর আদুপাড়া গ্রামের আকবর আলীর ছেলে এবং জান্নাতুল মিয়া একই এলাকার মৃত ছকমল মিয়ার ছেলে। অভিযানে শাহীনের কাছ থেকে ২ কেজি এবং জান্নাতুল মিয়ার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ইজিবাইক তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেশে থাকা মো. শাহীন (৩৫) ও মো. জান্নাতুল মিয়া (৩২)-এর দেহ তল্লাশি করে তাদের কোমরে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় পলিথিনে রাখা গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উপপরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় নিয়মিত মামলা করবেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!