গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার ও বহিষ্কার
  1. admin@sristy.net : admin :
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার ও বহিষ্কার
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার ও বহিষ্কার

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

 

 

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার ও বহিষ্কার

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবা বড়িসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম শাকিল খান (২৬), যিনি দলটির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশন এলাকা থেকে শাকিলকে আটক করা হয়। ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তাঁর প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো আটটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। শাকিল সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম সীচা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে।

 

পড়ুন>> বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’

 

 

সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তার শাকিলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

এদিকে শাকিল খানের দলীয় পরিচয় নিশ্চিত করে গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম মুঠোফোনে জানান, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পড়ুন>> সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল দেড় হাজারের বেশি বিলাসবহুল পণ্য

 

জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিস্তারিত তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শাকিল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, যা দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

 

 

 

এ কারণে তাঁকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব ধরনের দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে শাকিলের সঙ্গে দলীয় নামে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার অনুরোধ করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!