বিশ্বম্ভরপুরে ভূয়া পুলিশসহ আটক দুই।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক ভুয়া পুলিশকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।
বিজিবির হাতে আটক ভুয়া পুলিশ মো: বাকির হোসেন (২৮), সে তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর গ্রামের মো: আবু চাঁন মিয়ার ছেলে।
পড়ুন>> সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট এনজিও সংস্থা আশার উদ্যোগে ৪ শতাধিক শীতবস্ত্র হস্তান্তর
আজ ২ ডিসেম্বর সোমবার ভোর ৫ টার সময় সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ মাছিমপুর বিওপির এলাকার গামারীতলা থেকে পুলিশের পোষাক পরিহিত অবস্থায় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে তাকে আটক করে।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির সংবাদ’কে বলেন, আজ সকাল ৫ টার দিকে মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯/৫-এস এর এলাকার গামারীতলা গ্রামের রাস্তা দিয়ে মো: বাকির হোসেন ড্রাইভার নিয়ে একটি মোটর সাইকেল যোগে পুলিশের পোষাক পরিহিত অবস্থায় প্রবেশ করে।
আটককৃত ব্যক্তিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
Leave a Reply