ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির গণবিক্ষোভ এআই ও রোবট প্রযুক্তিতে ব্যাপক চাকরির ঝুঁকি দেখছেন বিল গেটস ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় অভিযান ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির ফটিকছড়িতে ঝোপে পাওয়া নবজাতকের দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন এল ক্লাসিকোয় মরিনহোর তিন কৌশলে কুপোকাত বার্সেলোনা ফেসবুক পোস্ট দেওয়া এসিল্যান্ড আরিফুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে কর অঞ্চল-৯, ঢাকায় ৩৭ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুইজ ইনাসিও লুলা দা সিলভা শেখ হাসিনার ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

চালবন্দ পয়েন্টে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দের দাবি পুলিশের

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১০:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ২৫৪৫৩ বার পড়া হয়েছে

চালবন্দ পয়েন্টে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দের দাবি পুলিশের

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চালবন্দ পয়েন্টে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দের দাবি পুলিশের

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১৯ জুন) ভোর ৪টা ৩৫ মিনিটে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট থেকে ১ হাজার ১৯০ কেজি ভারতীয় জিরা, ৭ হাজার ৯৫০ কেজি ভূট্টা এবং একটি ট্রাক জব্দ করা হয়।

পড়ুন>>রাণীশংকৈলে স্কাউট ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ অনুষ্ঠিত

এ সময় পিনাক রঞ্জন দাশ (২৬) ও মো. তালেবুল ইসলাম (৩০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত পিনাক রঞ্জন দাশ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে এবং তালেবুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।

এদিকে, একই দিনে পৃথক অভিযানে নন-জিআর নং-৬/২৬ (বি/পুর) মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— আব্দুর রহিম (৬৫), আনোয়ার হোসেন (৩৫) ও আক্তার হোসেন (২৪)। তাদের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার চান্দেরগাঁও এলাকায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চালবন্দ পয়েন্টে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দের দাবি পুলিশের

আপডেট সময় : ১০:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬