ঠাকুরগাঁওয়ে ভাতিজির বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে ভাতিজির বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ে ভাতিজির বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত‍্যু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
ঠাকুরগাঁওয়ে ভাতিজির বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত‍্যু

 

 

 

ঠাকুরগাঁওয়ে ভাতিজির বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত‍্যু

 

আনন্দের উপলক্ষ ছিল আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়া। কিন্তু সেই যাত্রাপথই পরিণত হলো শোকের মিছিলে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুধা রাণী  (৪৮) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তার ছেলে সারজেন সিংহ ও বোন মেজানি রানী গুরুতর আহত হন।

 

 

 

শনিবার (২৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে এঞ্জ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুধ বালা উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামের ধীরেন সিংহের স্ত্রী। আহতরা হলেন—তার ছেলে সারজেন সিংহ এবং ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বাসিন্দা মেজানি রানী, যিনি বিনত সিংহের স্ত্রী।

পড়ুন>>কাউনিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সুধ বালা, তার ছেলে ও বোন মোটরসাইকেলে করে ভাজতির (ভাগ্নির) বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মেহমান আনতে নেকমরদের দিকে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুধ বালার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে ও বোনকে স্থানীয়রা উদ্ধার করে খবর দেন ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পড়ুন>>লালপুরে ভোর রাতে বাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ

 

আহত মেজানি রানীর স্বামী বিনত সিংহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্ত্রী, শ্যালিকা ও ভাগ্নে বিয়ের মেহমান আনতে যাচ্ছিল। কে জানত, আনন্দের সেই পথই আমাদের জীবনে এমন নির্মম শোক বয়ে আনবে!”

 

 

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। এবং মৃত ব্যক্তির লাশ থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াণ্ড চলছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!