ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে জুয়ারু ও মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার-১০ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে জুয়ারু ও মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার-১০ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে জুয়ারু ও মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার-১০

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে জুয়ারু ও মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার -১০

শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে জুয়ারু ও মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার হয়েছেন ১০জন।

ঝিনাইগাতী থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১২ বোতল ভারতীয় মদ সহ ২জন, জুয়াড়ী ৬ জন এবং সিআর পরোয়ানামূলে ২জন সহ ১০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে এসব আসামীদের গ্রেপ্তার করা হয়। ১২বোতল ভারতীয় মদ সহ গ্রেপ্তারকৃতরা হলো জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর মরাকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে শেখ ফরিদ(২২) এবং একই এলাকার সেলিম মিয়ার ছেলে তুফানু(২০)।

৬জুয়াড়ীরা হলো
উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে
লোকমান(২২),আক্তার হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম(৪৩),আক্তারুজ্জামানের ছেলে নূরে আলম সিদ্দিকী(৪৫),মৃত মকবুল হোসেনের ছেলে আঃ হাকিম(৫০),মৃত আঃ রফিকের ছেলে শহীদ উদ্দিন(৩৫),জান মাহমুদের ছেলে আলম মিয়া(৩৫)। সিআর ভুক্ত আসামীদ্বরা হলো উপজেলার সুরিহারা গ্রামের মৃত আবাল উদ্দিনের ছেলে জবান আলী(৪৫) এবং তার ছেলে লাল চান(২৩)।

থানার সুত্রে জানা গেছে, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর নির্দেশে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১২ বোতল মদ সহ ২ মাদক ব্যবসায়ী, ৬জুয়াড়ী ও সিআর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ২ আসামী সহ ১০ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের পৃথক পৃথক ধারায় মামলা দায়ের পর সোমবার দুপুরে শেরপুরের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়া মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!