২৫ মে বুধবার কেমন যাবে দিনটি আজকের রাশিফল (Horoscope Today) : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
২৫ মে বুধবার কেমন যাবে দিনটি আজকের রাশিফল (Horoscope Today) : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন

২৫ মে বুধবার কেমন যাবে দিনটি আজকের রাশিফল (Horoscope Today)

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
২৫ মে বুধবার কেমন যাবে দিনটি আজকের রাশিফল (Horoscope Today)

২৫ মে বুধবার কেমন যাবে দিনটি আজকের রাশিফল (Horoscope Today)

বুধবার ২৫ মে চন্দ্র দিন-রাত মঙ্গলের সঙ্গে মীন রাশিতে গোচর করবে। এই রাশিতে ধন যোগের সৃষ্টি হয়েছে। আবার চন্দ্র ও বৃহস্পতির যুতির ফলে মীন রাশিতে গজকেসরী যোগ নামক শুভ যোগ থাকবে। শনি স্বরাশি কুম্ভে এবং শুক্র রাহুর সঙ্গে মেষ রাশিতে বিরাজ করবেন। এমন গ্রহগতির মাঝে আপনার দিন কেমন কাটবে? জেনে নিন নিজের রাশিফল।

মেষ রাশি:

মেষ রাশির জাতকদের উদার মনোভব সকলকে প্রভাবিত করবে। অনলাইনে নতুন অলঙ্কার কিনতে পারেন। চটজলদি অর্থ উপার্জনের জন্য ভুল পরিকল্পনায় অর্থ লগ্নি করবেন না, সতর্ক হন। পড়াশোনায় ভালো ফলাফল করবেন। বিবাহিত জাতকরা সন্তান সুখ লাভ করবেন। আধিকারিকরা আপনার কাজ দেখে প্রশংসা লাভ করবেন। শ্বশুরবাড়ি থেকে সুসংবাদ পাবেন। ৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ লাভ করবেন।

বৃষ রাশি:

আজ বৃষ রাশির জাতকরা আজ কোনও সুসংবাদ পাবেন। কোনও সম্মানিত ব্যক্তির পথ প্রদর্শন লাভ করবেন। অর্থ লাভের নতুন পথ উন্মুক্ত হবে। ছোটখাটো প্রলোভন থেকে নিজেকে দূরে রাখুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কাজ করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কোনও সম্পত্তির কারণে গর্ব অনুভব করবেন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে। ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।

মিথুন রাশি:

আজ নিজের জন্য সময় বের করা শ্রেয় হবে। পারস্পরিক বিশ্বাসের জোরে সম্পর্ক মজবুত হবে। কোনও ব্যবসায়িক কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে আজ পূর্ণ হতে পারে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত মিথুন রাশির জাতকদের জন্য দিন শুভ। ভালো আয় হবে। শীঘ্র সাফল্য় লাভের জন্য অনুচিত কাজে মনোনিবেশ করবেন না। ৮৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে।

কর্কট রাশি:

কর্কট রাশির জাতকরা আজ নিজের কথা পেশ করার সুযোগ পাবেন। পরিবারের সদস্যরা প্রতিষ্ঠা বৃদ্ধি করবেন। উন্নতির নতুন পথ ও বিকল্প খুঁজে বের করা জরুরি। যুবকরা কেরিয়ারে বড়সড় সাফল্য লাভ করতে পারেন। প্রপার্টি ডিলারদের জন্য লাভজনক দিন। প্রয়োজনাতিরিক্ত ব্যয় বাড়বে। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভাগ্য ৮৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

সিংহ রাশি:

সিংহ রাশির জাতকদের অন্যের কথা শুনতে ।হবে। আধিকারিকদের সঙ্গে বিশেষ পরিচিতি গড়ে উঠবে। অন্য কোনও ব্যক্তিকে অর্থ দিয়ে থাকলে আজ তা ফিরে পেতে পারেন। অনাবশ্যক ব্যয় কাটছাঁট সম্ভব। কর্মক্ষেত্রে পরিবর্তন আপনার অনুকূল থাকবে। পরিবারের ছোট সদস্যরা আপনার সাহায্যে জন্য এগিয়ে আসবেন। বড়সড় কোনও কাজে বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। ভাগ্য ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনাকে সমর্থন জোগাবে।

কন্যা রাশি:

কন্যা রাশির জাতকরা আজ অনেক কথা বলবেন, যাঁর ফলে তাঁদের মনে আনন্দের সঞ্চার হবে। অভিজ্ঞ ও বরিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন, হাতছাড়া করবেন না। ব্যবসায়ীদের বুদ্ধিমানীর সঙ্গে কাজ করতে হবে। ব্যবসায়ীরা ক্রেতাজের সঙ্গে বিবাদ এড়িয়ে যান। আইনি মামলার সমাধান আপনার পক্ষে হবে। আজ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে।

তুলা রাশি:

তুলা রাশির জাতকরা বলছেন অন্যের সঙ্গে কোনও রাজনীতিতে জড়াবেন না। মনে নতুন কিছু করার উন্মাদনা ও উৎসাহ থাকবে। খাদ্য ব্যবসায়ীদের জন্য ভালো সময়। ছাত্ররা বিশেষজ্ঞ শিক্ষকদের সাহায্য পাবেন। কারও ওপর অতিরিক্ত ভরসা করলে অবসাদের শিকার হতে পারেন। প্রেমিকাকে কোনও রোম্যান্টিক স্থানে ঘোরাতে নিয়ে যেতে পারেন। সাবধানে গাড়ি চালান। ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

বৃশ্চিক রাশি:

আজ পরিবারে বোঝাপড়া ও ভালোবাসার দেখা পাবেন। কোনও প্রকল্প গবেষণার কাজ করতে পারেন। ব্যবসায়ীদের সততার সঙ্গে কাজ করতে হবে। আইন-আদালতের কাজ থেকে মুক্তি পাবেন। অংশীদারীর ব্যবসায় এখনই কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। সময়ের মধ্যে নিজের দায়িত্ব পূরণ করবেন। ঝুঁকির কাজ এড়িয়ে চলুন। ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

ধনু রাশি:

ধনু রাশির জাতকদের নিজের দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন করতে হবে। এ সময় নিজের কোনও হবি বা প্রতিভা উন্নত করার চেষ্টা করুন। কোনও নতুন কাজ শুরু করার লক্ষ্য নির্ধারণ করুন। আর্থিক কাজে মনোনিবেশ করলে মন শান্ত থাকবে। দোকান সংক্রান্ত চিন্তা দূর হবে। কোনও আত্মীয় আজ আপনার কাছ থেকে সাহায্য চাইতে পারেন।ভাগ্য আজ ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

মকর রাশি:

নতুন প্রত্যাশার সঙ্গে দিনের সূচনা হবে। ওয়ার্ক ফ্রম হোম করে থাকলে সেই কাজ সময়ের মধ্যে পূর্ণ হবে। রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত জাতকরা ডিসকাউন্ট অফার দিতে পারেন। ব্যবসায় পরিবর্তনের পূর্বে বরিষ্ঠ সদস্যদের পরামর্শ নিন। বাড়িতে নতুন অতিথি আগমনের সংবাদ পেতে পারেন। ভাগ্যের ৭৯ শতাংশ সাহায্য পাবেন মকর রাশির জাতকরা।

কুম্ভ রাশি:

ছোটখাটো কথায় রাগ না-করার পরামর্শ দিচ্ছেন গণেশ। কোনও বিশেষ বিষয় আপনার চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে। অনলাইন ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করা উচিত। আপনার ওপর বাবার বিশ্বাস বজায় থাকবে। আটকে থাকা কাজ শুরু হবে।
৯৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।

মীন রাশি:

মীন রাশির আজকের দিন উত্তম থাকবে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। আয় বৃদ্ধির ভালো সুযোগ পাবেন। সামাজিক জীবনে যোগাযোগ গড়ে তোলার ফলে লাভান্বিত হবেন। নিজের শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে দেখা হবে। পরিবারে আপনার পজিটিভ ব্যবহার সকলকে প্রভাবিত করবে। আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!