২৯ অক্টোবর ২০২৫; আজ কার কোথায় কী কর্মসূচি?
রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বুধবার (২৯ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল সাড়ে ১০টায় হোটেল লেকশোর-এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সকাল সাড়ে ৯টায় মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের প্রতিনিধি দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিং।
বিকেল সাড়ে ৪টায় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক।
সকাল ১০টায় গুলশান লিংক রোডের আলোকিতে ‘Empower: Women for Climate Resilient Societies’ শীর্ষক সেমিনারে যোগ দেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
Leave a Reply