নাস্তিক ও ধর্ষক রাখাল রাহা র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের শাস্তির দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ ও সমাবেশ।
শাতিমে রাসুল সোহেল হাসান গালিব, আল্লাহদ্রোহী নাস্তিক রাখাল রাহা ও ধর্ষক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা।
নাগেশ্বরী উপজেলা তৌহিদি জনতার ব্যানারে মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী বাস্ট্যান্ড মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার মসজিদ ও কলেজ মোড় হয়ে আবারও একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নাগেশ্বরী কাওমী উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতি আব্দুল্লাহ সালিম।
পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শেষ করেন তারা।
উল্লেখ্য, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ‘খলনায়ক’ হিসাবে পরিচিত অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন। ‘টার্গেট শুটার’ নামে সেই কুখ্যাত আলেপ উদ্দিন।
র্যাব-১১এ (নারায়ণগঞ্জ) থাকাকালীন ক্রসফায়ারের নামে দুহাতে অস্ত্র চালিয়ে মানুষ হত্যা করতেন।
জুলাই গণ-অভু্যত্থানে ছাত্র-জনতার আন্দোলন দমাতে টার্গেট শুটার হিসাবে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী ও শনিরআখড়ায় অস্ত্র হাতে ছাত্রলীগের ক্যাডারের ভূমিকায় ছিলেন এই আলেপ উদ্দিন।
Leave a Reply