ফুলবাড়ীতে যুবদল নেতার হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়ীতে যুবদল নেতার হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আহত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় দম্পতি ও অনাগত সন্তান নিহতের ঘটনায় পিবিআইয়ের তদন্তে যা বেরিয়ে এল মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ইউএস ওপেন: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে বেন শেলটন স্থানীয় সরকার নির্বাচনেও স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকবে: সিইসি সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, সতর্কবার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ফুলবাড়ীতে যুবদল নেতার হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ রানা।

 

 

 

 

ফুলবাড়ীতে যুবদল নেতার হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আহত

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা (৪০)’র উপর একই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুজন রায় শুভ(৩৫)র নেতৃত্ব সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে।

 

 

ওই ইউনিয়নের বটতলা বাজারে তিনি গুরুতর আহত হন। মাসুদ রানা ওই ইউনিয়নের রাবাইতারী গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

পড়ুন>> কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র নেতাকে কুপিয়ে জখম

 

 

ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম বাবুল জানান, শনিবার সন্ধ্যায় ভাঙ্গামোড় ইউনিয়নের বটতলা বাজারে একটি সালিশকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মাসুদ রানা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

 

 

 

 

 

এবিষয়ে অভিযুক্ত সুজন রায় শুভ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি শালিসকে কেন্দ্র করে কথা কাটির এক পর্যায়ে সে ও তার লোকজন আমার উপর হামলার চেষ্টা করে, আমি ও আমার লোকজন প্রতিহতের চেষ্টা করি, এতে আমিও আহত হই।

 

 

 

 

এব্যাপারে মোবাইল ফোনে সৃষ্টি নিউজ প্রতিবেদককে ফুলবাড়ী উপজেলার বাসিন্দা ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ- সভাপতি মাহাবুব মিয়া বলেন, দীর্ঘ দের বছরের অধিক সময় উপজেলা কমিটি বিহীন ফুলবাড়ীতে এধরণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে।

পড়ুন>> তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

 

 

 

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, জেলার দায়িত্বশীল নেতাদের ঘুম যেনো ভাঙ্গছেই না, পাওয়ার পার্টিতে একটা উপজেলা কমিটি দীর্ঘ ১৮ মাস ঝুলে রাখা হয়েছে। এটা চিন্তাও করা যায় না। এ ঘটনায় আহত নেতার পরিবার থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

 

 

 

স্থানীয়রা জানান, প্রেমঘটিত বিষয়ে শালিস মিমাংসা করে দেয়ার জন্য টাকার বাটোয়ারা নিয়েই এ ঘটনা ঘটে ।

 

 

 

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ
মাহমুদ হাসান নাঈম বলেন, “এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!