রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত ব্যক্তিদের পুনরেকত্রীকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “প্রত্যাশা-২” প্রকল্পের আওতায় প্রবাস বন্ধু ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ব্র্যাক হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কাউনিয়া প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মোঃ আজিজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম রংপুর এমআরএসসি কো-অর্ডিনেটর মাহমুদ জামান।
এসময় বক্তব্য দেন প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক ও “প্রত্যাশার আলো” পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহ-সভাপতি ও ইউপি সদস্য বাবুল হোসেন, ফোরাম সদস্য ও ইউপি সদস্য এসএম আমিরুল ইসলাম পলাশ, সদস্য রওশনারা রত্না, তথ্য ও প্রচার সম্পাদক জহির রায়হান, সদস্য নাজমুল হাসান, শেফালি বেগম, রহমতউল্লাহ, রওশনারা, আবু বক্কর সিদ্দিক, মিজানুর রহমান এবং কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমুখ।
সভায় বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন, বিদেশে কর্মসংস্থানের বিভিন্ন দিক, প্রতারণা থেকে সতর্কতা এবং বিদেশফেরত ব্যক্তিদের পুনর্বাসন ও সামাজিক পুনরেকত্রীকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্য প্রদান নিশ্চিত করা গেলে নিরাপদ অভিবাসন আরও সহজ ও কার্যকর হবে।
Leave a Reply