কাউনিয়ায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি: খোরশেদ আলমের
রংপুরের কাউনিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়েতী ইসলামীর মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইন্জিনিয়ার খোরশেদ আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) কাউনিয়া মডেল মসজিদ অডিটোরিয়াম রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মত বিনিময় সভায় ইন্জিনিয়ার খোরশেদ আলম সাংবাদিকদের সাথে বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও স্থানীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আঃ সালাম সরকার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মমিন মিল্লাত, রংপুর জেলা ছাত্রশিবিরের আইটি ও প্রচার সম্পাদক মোক্তারুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আতিউর রহমান, জেলা মিডিয়া সম্পাদক আহসান হাবীব বিপ্লব প্রমূখ।
ইঞ্জিনিয়ার খোরশেদ আলম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং আগামী দিনের পরিকল্পনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
Leave a Reply