নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ: ভোগান্তিতে যাত্রীরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ: ভোগান্তিতে যাত্রীরা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ: ভোগান্তিতে যাত্রীরা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ: ভোগান্তিতে যাত্রীরা

 

 

 

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ: ভোগান্তিতে যাত্রীরা

 

 

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার (২৮ জুন) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় প্রায় আধাঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

 

 

 

অবরোধ কর্মসূচিতে অংশ নেন দেলদুয়ার উপজেলার ডুবাইল, নাটিয়াপাড়া, সেহড়াতৈল, ইসলামপুর ও পড়াইখালি এবং মির্জাপুর উপজেলার মহেরা, জামুর্কী ও পাকুল্লা এলাকার সাধারণ মানুষ।

পড়ুন>>পিরোজপুরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চাকরি মেলা অনুষ্ঠিত ‎

 

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

 

 

পরে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। তাদের আশ্বাসের পর বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

 

 

তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!