কাউনিয়ায় স্বাস্থ্যকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
- আপডেট সময় : ১১:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২২০৮০ বার পড়া হয়েছে
কাউনিয়ায় স্বাস্থ্যকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ী এলাকায় এক স্বাস্থ্যকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে শাহিনুর বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিডিডিআরবি প্রকল্পের আওতায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচিতে কর্মরত শাহিনুর বেগম বুধবার (১৩ মে) সকাল ৮টার দিকে কর্মস্থলে যান। পরে দুপুর আনুমানিক ২টার দিকে বাড়িতে ফিরে শয়নকক্ষের দরজার তালা ভাঙা দেখতে পান।
পড়ুন>>মাদকমুক্ত সুনামগঞ্জ গড়তে পুলিশের কঠোর অবস্থান: আটক দুইজন
ঘরে প্রবেশ করে তিনি দেখেন দুর্বৃত্তরা আলমারির ড্রয়ারে রাখা নগদ ১ লাখ ২ হাজার টাকা, প্রায় ৩ আনা ওজনের একটি সোনার দুল, একটি সেলাই মেশিন ও একটি ইন্ডাকশন ওভেন চুরি করে নিয়ে গেছে।
এছাড়া আলমারিতে থাকা কাপড়চোপড় ও অন্যান্য আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় কয়েকজন প্রতিবেশি ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামালের কোনো সন্ধান পাননি।
পড়ুন>>রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাটসহ গ্রেফতার ৪
এ ঘটনায় কাউনিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ শিহাব উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























