কাউনিয়ায় ঋণ খেলাপি সাজাপ্রাপ্ত আসামি কলেজ শিক্ষক গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ঋণ খেলাপি সাজাপ্রাপ্ত আসামি কলেজ শিক্ষক গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে

কাউনিয়ায় ঋণ খেলাপি সাজাপ্রাপ্ত আসামি কলেজ শিক্ষক গ্রেফতার

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
কাউনিয়ায় ঋণ খেলাপিতে সাজাপ্রাপ্ত আসামি কলেজ শিক্ষক।

 

 

 

 

কাউনিয়ায় ঋণ খেলাপি সাজাপ্রাপ্ত আসামি কলেজ শিক্ষক গ্রেফতার

 

 

কাউনিয়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ঋণ খেলাপি সদস্য সাজাপ্রাপ্ত আসামি কলেজ শিক্ষক গ্রেফতার।

 

 

রংপুরের কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ঋণ খেলাপি সদস্য সাজাপ্রাপ্ত আসামি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবু কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এরআগে শুক্রবার দিনগত গভীর রাতে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাড়ী থেকে তাকে আটক করা হয়।

 

 

 

গ্রেফতারকৃত মোহাম্মদ আলী বাবু, উপজেলার কুর্শা ইউনিয়নের গধাদর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং ওই এলাকার মীরবাগ কলেজের প্রভাষক।
কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকার জানান, স্থানীয় কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবু কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নিকট থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় তার বিরুদ্ধে আদালতে মামলা হয় এবং সাজাপ্রাপ্ত হন।

পড়ুন>>তাহিরপুর সীমান্তে মাদক চোরাচালানের চেষ্টা ব্যর্থ; আটক ১

 

 

এছাড়াও প্রতারণা করে বিভিন্ন এলাকার মানুষ কে হজে পাঠানো ও চাকুরী দেয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। হজে যেতে না পারা এবং চাকুরী না পাওয়া ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী ব্যক্তিরা মামলায় দায়ের করেন।

 

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ১জন শিক্ষক দিয়ে চলছে ১৬৫ জন শিক্ষার্থীর বিদ‍্যালয়

 

তিনি বলেন, অর্থ আত্মসাতের প্রতারনার ঘটনায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে রংপুরে আদালতে একটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার থাকেন না এবং কলেজের আসেন না বাবু। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।

 

 

শুক্রবার দিনগত রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী বাবুর অবস্থান শনাক্ত করে পুলিশ। গভীররাতেই কাউনিয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাড়ী থেকে বাবুকে আটক করা হয়। পরে তাকে রংপুর মহানগর থেকে থানায় নিয়ে আসা হয়।

 

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, আটক আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, তার বিরুদ্ধে পরোয়ানা জারী করে আদালত। পরোয়ানামুলে আটক করে শনিবার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!