রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাটসহ গ্রেফতার ৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাটসহ গ্রেফতার ৪ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাটসহ গ্রেফতার ৪

রাঙ্গামাটি থেকে কামরুল ইসলাম
  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাটসহ গ্রেফতার ৪

 

 

 

 

 

 

 

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাটসহ গ্রেফতার ৪

 

 

 

 

 

 

​রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট ও ১২ মামলার আসামি কাজী আশরাফুলক্ষ থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে) শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।​রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। শহরের তবলছড়ি, অফিসার্স কলোনী এবং মানিকছড়ি চেকপোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই বিশেষ তৎপরতা চালানো হয়।

পড়ুন>>কুড়িগ্রামে বছরের সর্বোচ্চ ১৮৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

 

 

 

অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলেন। ১. কাজী আশরাফুল আজম ওরফে দিপু (৪০): তবলছড়ি ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তিনি একজন কুখ্যাত মাদক সম্রাট এবং শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ অন্তত ১২টি মামলা রয়েছে।২. ইউসুফ হাসান রতন (৩৪): শান্তি নগর এলাকার বাসিন্দা। তাকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি দিপুর মাদক ব্যবসায় অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।৩. দয়াল মনি চাকমা (৪২): কোতোয়ালী থানার বদিপুর এলাকার বাসিন্দা। মাদক বিক্রির সময় তাকে চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।৪. মোহাম্মদ ইসমাইল (৩২): রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা। তিনি যৌতুক নিরোধ আইনের একটি মামলায় (সিআর- ৫১৯/২৬) পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কাজী আশরাফুল আজম দিপু দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

 

 

 

 

গোপন সংবাদের ভিত্তিতে তবলছড়ি ও মানিকছড়ি এলাকায় ওত পেতে থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।​এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, জেলায় মাদক নির্মূল এবং সন্ত্রাস দমনে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!