কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ ২জন নিহত এবং ৪ জন যাত্রী আহত হয়েছে।
১১ ডিসেম্বর বুধবার সকাল প্রায় ১১.৩০ ঘটিকার সময় ভূরুঙ্গামারী-সোনাহাট মহাসড়কের ঘুন্টিঘর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে সাবেক অধ্যক্ষ আটক
নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর কন্যা মুন্নী আক্তার(২৫) ও স্ত্রী মোমেনা বেগম(৪৫)।
পড়ুন>> নওগাঁয় ঘন কুয়াশায় বাস উল্টে নিহত ১: আহত ১০
এসময় পথচারীরা আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করেন। রংপুরে যাওয়ার পথে মোমেনা বেগমের মৃত্যু হয়।
চারপাশের লোকজন ঘটনাস্থলে ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা করলে ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply