ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বইয়ের দোকানে হামলা ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ করার দাবি উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’: ফিফার অভিযোগ অর্থ মন্ত্রণালয়ের সিসিপ প্রকল্পে অফিসার নিয়োগ: আবেদনের নিয়ম আল-আকসায় বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা নড়াইলে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর দেহ উদ্ধার দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন দপ্তরে বদলি বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি প্রযুক্তি খাতের উন্নয়নে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর ওলিসের গোলে বেলজিয়ামকে হারিয়ে জিদানের ফ্রান্সের জয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁয় ঘন কুয়াশায় বাস উল্টে নিহত ১: আহত ১০

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০১:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

নওগাঁয় ঘন কুয়াশায় বাস উল্টে নিহত ১: আহত ১০

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় ঘন কুয়াশায় বাস উল্টে নিহত ১: আহত ১০

নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নুর বানু(৬০) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিশাহাট বাজার সংলগ্ন মাকলাহাট ব্রিজ এলাকায় পোরশা-মহাদেবপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পড়ুন>> নওগাঁ সড়ক দুর্ঘটনায় নিহত-৩

নিহত নুর বানু উপজেলা সদরের আমদা গ্রামের জিল্লুর রহমানে স্ত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি সৃষ্টি নিউজকে নিশ্চিত করেছেন পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকাল ৯টায় পোরশা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে যায় রোশনী পরিবহনের একটি বাস। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি পোরশা উপজেলার শিশাহাট বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত

এ সময় বাসের সামনের সারিতে থাকা এক নারী (৬০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাসের অন্তত ১০ জন যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত যাত্রীদের বরাত দিয়ে ওসি শাহীন রেজা বলেন, ভোর থেকেই প্রচন্ড ঘন কুয়াশা। যানবাহনের লাইট জ্বালিয়েও কয়েক মিটার দূরেই কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে বাসটি শিশাহাট বাজার পার হয়ে মাকলাহাট ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই বাসের একজন যাত্রী নিহত হন। আহত ১০ যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় ঘন কুয়াশায় বাস উল্টে নিহত ১: আহত ১০

আপডেট সময় : ০১:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪