নীলফামারী-০১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন জেলা সহ-সভাপতি বাবুল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারী-০১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন জেলা সহ-সভাপতি বাবুল : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নীলফামারী-০১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন জেলা সহ-সভাপতি বাবুল

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
নীলফামারী-০১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন জেলা সহ-সভাপতি বাবুল

নীলফামারী-০১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন জেলা সহ-সভাপতি বাবুল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন জেলা সহ-সভাপতি বাবুল।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন নং-১২। নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

রবিবার (১৯শে নভেম্বর) সকালে আওয়ামী লীগের প্রধান কার্যালয় রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে রংপুর বিভাগীয় মনোনয়নপত্র ক্রয়-বিক্রয় বুথ থেকে নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মনোনয়ন পত্রের ফর্ম কিনেছেন রাজপথের ত্যাগী এবং  বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেতা অধ্যাপক খায়রুল আলম বাবুল।

মনোনয়ন পত্র কেনার পর অধ্যাপক খায়রুল আলম বাবুল তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে চাই।

জনপ্রিয়তাসহ রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন প্রদান করবেন বলে আমি আশাবাদী এবং দৃঢ় বিশ্বাস করি।

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলে আমি শতভাগ নির্বাচিত হবো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি জানান, আমি নির্বাচিত হলে সর্বপ্রথম ডোমার ও ডিমলা নির্বাচনী এলাকার প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবো। পরিশেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য যে, গত ১৫ই নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে ১৮ই নভেম্বর থেকে শুরু হয় আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম যা আগামী ২১শে নভেম্বর পর্যন্ত চলবে।

প্রসঙ্গতঃ আগামী ৩০শে নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।

এছাড়া ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তির সুযোগ। ১৭ই ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ। ৭ই জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!