নওগাঁয় নৌকা ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় নৌকা ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন

নওগাঁয় নৌকা ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
নওগাঁয় নৌকা ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

নওগাঁয় নৌকা ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার ও একই আসনের জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে দুইজনকে আলাদা পত্রের মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে।

নওগাঁ-২ আসনের নির্বাচন অনুষন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মোঃ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০ নভেম্বর তারিখে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সংসদ সদস্য শহিদুজ্জামান সরকারের উপস্থিতিতেই দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে।

আর ৩ ডিসেম্বর থেকে কয়েকদিন জাতীয় পার্টি প্রার্থী এ্যাডভোকেট তোফাজ্জাল হোসেনের লোকজন রঙ্গিন ব্যানার ফেস্টুন লাগিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তা বিভিন্ন গণমাধ্যমসহ বেশ কিছু জায়গায় উঠে আসে। যা নির্বাচনী আচরবিধিমালার ২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

তাই আগামী ১০ ডিসেম্বর দুপুরে অস্থায়ী সিনিয়

র সহকারী জজ আদালতের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয় ওই চিঠিতে।

তবে বিষয়টি নিশ্চিতে শহিদুজ্জামান সরকার ফোন রিসিভ করেননি।

এ্যাড. তোফাজ্জল হোসেন জানান, তিনি মিছিল মিটিং করেননি। বরং অন্যরা আচরণবিধি ভঙ্গ করছেন। কেবলমাত্র নিজ আসনে জাতীয় পার্টির একটি দলীয় অফিস উদ্বোধন করেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মাওলা ঘটনার সত্যতা শিকার করেছেন। তবে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!