চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর থেকে সদস্য পদে প্রার্থী হবেন এ.এম. ঈসা পাটোয়ারী
- আপডেট সময় : ০৭:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ৪৮৭ বার পড়া হয়েছে
চাঁদপুর(মতলব উত্তর) থেকে আরাফাত আল-আমিন :আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলা থেকে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করার আশা ব্যক্ত করেছেন রয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক এন্ড গ্রুপ সিইও, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এ.এম. ঈসা পাটোয়ারী। ২৪ আগস্ট (বুধবার) এ.এম. ঈসা পাটোয়ারী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা গ্রামের পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান।
এ.এম. ঈসা পাটোয়ারী বলেন, আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজ এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের জনগণের সেবা করার চেষ্টা করছি। আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। সেজন্যই জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলা থেকে সদস্য পদে নির্বাচন করব। আমি সবার সহযোগিতা ও দোয়া চাই। মতলব উত্তর উপজেলার সকল জনপ্রতিনিধিনের আকুণ্ঠ সমর্থন চাই। আমি নির্বাচিত হলে দল ও মতের উর্ধ্বে থেকে কাজ করবো। এছাড়াও উপজেলার অবহেলিত জনপদ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন এই তরুণ সমাজসেবক।
খোঁজ নিয়ে জানা যায়, এ.এম. ঈসা পাটোয়ারী সর্বস্তরের জনগণের জন্য নিবেদিত ভাবে কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের সহায়তা করেছেন। এজন্য তিনি এখন জেলা পরিষদে সদস্য পদে নির্বাচন করে মতলব উত্তর উপজেলার জনগনের সেবক হতে চান। তিনি প্রতি বছর ঈদ ও যেকোন ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক আকারে সহযোগীতা করে থাকেন। দুঃস্থ ও অসহায় মানুষের ত্রাণ সামগ্রী, ঈদ সামগ্রী ও নগদ অর্থ দিয়ে সহায়তা করে আসছেন বহুদিন থেকে। তার পিতাও একজন সমাজসেবক। সে হিসেবে তিনি নিজেকে মানুষের মাঝে সেবা করে বিলিয়ে দিতে পছন্দ করেন। সেই লক্ষ্যে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করে অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চান এ.এম. ঈসা পাটোয়ারী।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























