কাউনিয়ায় নানা কর্তৃক নাতনি ধর্ষণের শিকার: ধর্ষক নানা আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় নানা কর্তৃক নাতনি ধর্ষণের শিকার: ধর্ষক নানা আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

কাউনিয়ায় নানা কর্তৃক নাতনি ধর্ষণের শিকার: ধর্ষক নানা আটক

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
কাউনিয়ায় নানা কর্তৃক নাতনি ধর্ষণের শিকার: ধর্ষক নানা আটক

রংপুরের কাউনিয়ায় নানা কর্তৃক  ৫ম শ্রেণির ছাত্রী পড়ুয়া নাতনি ধর্ষণের শিকার হয়েছে।  ধর্ষক নানা মোঃ ফজলুল হক(৬৫) কে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলমের সম্পর্কে মামা হরিচরণ লস্কর বালাপাড়া মাঠের পাড় গ্রামের মৃত্যু তাহের আলীর পুত্র মোঃ ফজলুল হক (৬৫) এর বাড়ির আশপাশে কোন কারণে জাহাঙ্গীর আলমের ১১ বছর বয়সী কন্যা ৫ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী গেলে তাকে কু-নজরে তাকাই তো এবং তার ক্ষতি করার চেষ্টা চালাইতো।

ঘটনার দিন রবিবার (২৬ মার্চ) বিকাল আনুমানিক ৫ টার দিকে ওই স্কুল ছাত্রী নাতনি নানা ফজলুল হকের বাড়ির সামনে গেলে তাকে ফুসলিয়ে তার শয়ন ঘরে নিয়ে গিয়ে জোর পূর্বক স্কুল ছাত্রী নাতনি কে ধর্ষণ করে। কাউকে না বলার জন্য নিষেধ করে।

এর পর আবারো ওই স্কুল ছাত্রী নাতনি কে কু-প্রস্তাব দিলে নানা কর্তৃক সে ধর্ষণ হওয়ার ঘটনা টি মাকে জানায়। পরে মা আফরোজা বেগম বাদী হয়ে ধর্ষক ফজলুল হকের বিরুদ্ধে মঙ্গলবার ( ২৮ মার্চ) বিকালে থানায় একটি মামলা দায়ের করে।

পুলিশ মামলা গ্রহনের পরেই রাতে ধর্ষক মোঃ ফজলুল হক (৬৫) কে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে সোপর্দ করে।

অপরদিকে ধর্ষনের শিকার ওই স্কুল ছাত্রী কে ডাক্তারী পরীক্ষার জন্য বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই স্কুল ছাত্রী দক্ষিণ হরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন ভিকটিমের মা বাদী হয়ে থানায় মঙ্গলবার বিকালে মামলা দায়ের করেন।

আসামি কে রাতেই গ্রেফতার করা হয়েছে এবং বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষনের শিকার ওই স্কুল ছাত্রী কে ডাক্তারী পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

3 responses to “কাউনিয়ায় নানা কর্তৃক নাতনি ধর্ষণের শিকার: ধর্ষক নানা আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!