হাসপাতালের টয়লেটে যুবক-নারী আটক: নারীকে নিয়ে রাত কাটানোর অনৈতিক প্রস্তাব ওয়ার্ডবয়ের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হাসপাতালের টয়লেটে যুবক-নারী আটক: নারীকে নিয়ে রাত কাটানোর অনৈতিক প্রস্তাব ওয়ার্ডবয়ের : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শুভ সকাল; আজ মঙ্গলবার ৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

হাসপাতালের টয়লেটে যুবক-নারী আটক: নারীকে নিয়ে রাত কাটানোর অনৈতিক প্রস্তাব ওয়ার্ডবয়ের

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ইনসেটে ওয়ার্ডবয় শাহীন।

 

 

হাসপাতালের টয়লেটে যুবক-নারী আটক: নারীকে নিয়ে রাত কাটানোর অনৈতিক প্রস্তাব ওয়ার্ডবয়ের

 

 

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবক ও এক নারীকে আপত্তিকর অবস্থায় আটক করে গোপনে ভিডিও ধারণ, মারধর, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন আনসার সদস্যের সম্পৃক্ততার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

 

 

রোববার (১৪ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের একটি টয়লেটে ওই যুবক ও নারীকে আটক করা হয়।
ভুক্তভোগী যুবকের নাম বিজয় সরকার।

 

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ফ‍্যানের সুইচ দিতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু 

 

 

তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা। তার দাবি, অসুস্থ নানিকে চিকিৎসার জন্য বিকেলে হাসপাতালে ভর্তি করেন। নানির দেখভালের জন্য কোনো নারী না থাকায় পূর্বপরিচিত এক নারীকে সন্ধ্যায় হাসপাতালে আসতে বলেন। রাতের এক পর্যায়ে তারা হাসপাতালের একটি টয়লেটে অবস্থান করলে নাইট ডিউটিতে থাকা ওয়ার্ডবয় শাহীন বিষয়টি টের পেয়ে গোপনে ভিডিও ধারণ করেন।

 

 

 

অভিযোগ অনুযায়ী, পরে তাদের একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। সেখানে ওয়ার্ডবয় শাহীন ও কয়েকজন আনসার সদস্য তাদের মারধর করেন। একই সঙ্গে একটি আইফোন-১৩ মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৩০০ টাকা নিয়ে নেওয়া হয়। এছাড়া আরও ২০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী যুবক।

 

পড়ুন>> চাকুরী বাঁচাতে মগডালে প্রধান শিক্ষক

 

 

 

বিজয় সরকারের ভাষ্য, কিছু সময় পর ধারণ করা ভিডিও দেখিয়ে তার নারীসঙ্গীকে নিয়ে রাত কাটানোর আপত্তিকর প্রস্তাব দেন অভিযুক্তরা। এতে রাজি না হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

 

 

ঠহংএদিকে সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানিয়েছেন আনসার প্লাটুন কমান্ডার আলম।

 

 

তবে ঘটনার পর আনসার প্লাটুন কমান্ডার আলম ও সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) রাসেল ভুক্তভোগী যুবকের মোবাইল ফোন ফেরত দেন বলে জানা গেছে।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সফিকুল ইসলাম বলেন, “আপনার কাছ থেকেই প্রথম বিষয়টি জানলাম।” পরে তিনি সংশ্লিষ্টদের ডেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেন।

 

 

সহকারী প্লাটুন কমান্ডার রাসেল বলেন, “সকাল ৯টার দিকে ওয়ার্ডবয় শাহিনের সঙ্গে দেখা হলে আমি বিষয়টি জানতে চাই। এরপর তিনি নাস্তা খেতে গিয়ে আর ফিরে আসেননি।”

 

 

 

অভিযুক্ত ওয়ার্ডবয় শাহিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

 

 

 

পরে হাসপাতালের পরিচালক জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনিক তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!