ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার

আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

ঢাকা সাভারের আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে সংঘর্ষে নিহত হন তিনি।

নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপুরের পর ৪/৫ জন তরুণ আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ হাসপাতালে নিয়ে আসে। মরদেহটি হাসপাতালে রেখে তারা চলে যায়।

আহত বিপ্লব বলেন, আমি রাস্তার পাশে পানি বিক্রি করছিলাম। তখনই আমার বুকে গুলি লাগে।

এর আগে, সকাল ১১টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় আন্দোলনকারীরা জড়ো হয়ে বিক্ষোভ করছিল। এ সময় তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের মধ্যে সিয়াম নামে একজন বলেন, বাইপাইলে ককটেল ও গুলি ছোড়া হয়। এ পর্যন্ত আমাদের আন্দোলনকারীদের মধ্য থেকে অন্তত ৮/১০ জন আহত হয়েছেন।

আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, নিহতের বিষয়টি জানা নেই।

এ ছাড়া সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বেলা ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক হাজার আন্দোলনকারী অবরোধ শুরু করেন। বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক ও সাভার-আশুলিয়ার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এর আগে বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হন। পরে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

আপডেট সময় : ০৭:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪