দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ব‍্যবসায়ী আতাউর রহমান।

 

 

 

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

 

 

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আতাউর রহমান (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। এলাকাবাসী ও দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার প্রাগপুর মাঠপাড়া নামক স্থানে ২টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া গ্রামের উজির মন্ডলের ছেলে আতাউর রহমান নামে এক ব্যবসায়ী সহ ৩ জন গুরুতর আহত হয়।

 

পড়ুন>> বেদে পল্লীর কুঁড়েঘরে এসি-সিসিটিভি: নেপথ্যে মাদক সিন্ডিকেটের অভিযোগ

 

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ব্যবসায়ী আতাউর রহমানকে মৃত ঘোষনা করেন।

 

 

এ ঘটনায় অপর আহতরা হলেন উপজেলার কৈপাল গ্রামের শুভ (৩২) ও দুঃখী পুর গ্রামের হুমায়ুন (২৩)। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশ আইনী প্রকৃয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!