হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল

কাউনিয়া (রংপুর) থেকে কুদ্দুছ বসুনীয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল।

 

 

 

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল

 

 

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৫টায় কাউনিয়া উপজেলা এনসিপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউনিয়া বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

পড়ুন>>হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল

 

 

সমাবেশে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, সমন্বয় কমিটির সদস্য জুয়েল রানা, আরমান হোসেন পলাশ, নুর কাসিম, পরিতোষ চন্দ্র বর্মন ও রুবাইয়েত কবির।

এছাড়া সারাই ইউনিয়ন এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম, হারাগাছ ইউনিয়ন এনসিপির প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান, মধুপুর ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আব্দুল খালেকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন>>স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা

বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন পাটোয়ারী, সারজিস আলমসহ নেতাকর্মীদের ওপর হামলা গণতান্ত্রিক কর্মসূচির ওপর ন্যক্কারজনক আঘাত। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলার সংস্কৃতি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!