ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

জামায়াতের যুদ্ধাপরাধ বিষয়টি সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগটি অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ও বহুল আলোচিত। বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দলটির কুমিল্লা জেলা উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, জামায়াত অতীতে বিভিন্ন দলের সঙ্গে জোট বেঁধে রাজনীতি করেছে, যা তাদের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি বলেন, তারা যখন লোগো থেকে ‘আকিমুদ্দিন’ বা ইসলামি পরিচয় সরিয়ে নিয়েছে, তখন তাদের আর কোনো দ্বিতীয় চেতনা অবশিষ্ট নেই। মুফতি সৈয়দ রেজাউল করীম আরও অভিযোগ করেন যে, জামায়াত ক্ষমতায় গেলে শরিয়াহ আইন নয়, বরং প্রচলিত গণতন্ত্র অনুযায়ী দেশ পরিচালনার কথা জানিয়েছিল, যা অন্যান্য ইসলামি দলগুলোর নৈতিক অবস্থানকেও দুর্বল করে দিয়েছে।

সম্মেলনটিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলা উত্তরের সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম। এছাড়া সংগঠনের উত্তর জেলার উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী ও আলহাজ্ব আব্দুল করীমসহ স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াতের যুদ্ধাপরাধ বিষয়টি সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর

আপডেট সময় : ০৮:১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬