জনসমর্থন পেলে সংসদে ১৬০ আসনে পৌঁছাবো: হাসানাত আব্দুল্লাহ
- আপডেট সময় : ০৭:১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
জনসমর্থন পেলে সংসদে ১৬০ আসনে পৌঁছাবো: হাসানাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জাতীয় সংসদে এনসিপির ছয়জন প্রতিনিধির প্রশ্নের উত্তর দিতে অনেক বাঘা বাঘা নেতার ৪৫ মিনিট সময় লাগে। ছোট দল হওয়ার কারণে অনেক সময় সংসদে পর্যাপ্ত সময় দেওয়া হয় না।
সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা ছয়জন দিয়ে শুরু করেছি, তবে জনগণের সমর্থন পেলে খুব অল্প সময়ের মধ্যে সেই সংখ্যা ১৬০-এ পৌঁছাবে।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুন্নায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামিম হামিদী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না।
পড়ুন>>উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী
হাসনাত আব্দুল্লাহ বলেন, যখন আমাদের বাবারা ভাববেন তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে এবং পুলিশ সদস্যরা ভাববেন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করতে হবে, তখনই সংসদে আমাদের ১৬০ জন প্রতিনিধি থাকবে। তিনি আরও জোর দিয়ে বলেন, আমাদের কোনো ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নেই এবং কোনো মিডিয়া মাফিয়ার কাছেও আমরা মাথা নত করব না। আমরা কেবল জনগণের সমর্থন চাই।
ভোটের প্রসঙ্গে তিনি বলেন, ভোটের আগের রাতে ৫০০ বা ১ হাজার টাকা নিলে তার মূল্য পাঁচ বছর ধরে পরিশোধ করতে হয়। আর বিনা টাকায় ভোট দিলে পাঁচ বছর জনগণ বিনা মূল্যে সেবা পেতে পারে।
তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়ে বলেন, আমরা জনগণের হয়ে কাজ করতে চাই, আর এজন্যই আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। পদযাত্রা ও পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























