আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১০নং ওয়ার্ড (সদর উপজেলার) সদস্য পদে জেলা কৃষকলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল কাদির শান্তি মিয়া জনপ্রিয়তায় শীর্ষে। তিনি জেলা কৃষকলীগের আহবায়ক। তিনি ব্যাপক গণসংযোগ ও প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে ভোট চেয়ে নির্ঘুম সময় কাটাচ্ছেন শেষ মুহুর্তের প্রচার প্রচরণা শেষে বিভিন্ন ইউনিয়নে গিয়ে পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও শুভাকাঙ্খীদের নিকট দোয়া ও ভোট প্রার্থনায় সময় পার করছেন।
ভোটারগণ প্রার্থী আব্দুল কাদির শান্তি মিয়াকে ভোট প্রদানের আশ্বস্ত করেন। এ সময় অনেক ভোটারকে হাতি প্রতীকে ভোট চেয়ে নির্বাচনের প্রচারণায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছেন।এ সময় নেতৃবৃন্দভোটারদের কাছে আগামী ১৭ তারিখ সোমবার সারাদিন আলহাজ্ব আব্দুল কাদির শান্তি মিয়া “হাতি” প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
Leave a Reply