কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোনাহাট স্থলবন্দর থেকে কুড়িগ্রাম পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার বেলা ১১টায় উপজেলার রায়গঞ্জ বাজারে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এই মানববন্ধনে সহস্রাধিক বিভিন্ন পেশা মানুষ ও জনসাধারণ অংশ নেন।
মামুনুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে গণকমিটির জেলা সভাপতি তাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি প্রভাষক আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক খন্দকার আলিফস প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ভূরুঙ্গামারী হয়েসোনাহাট পর্যন্ত রেললাইনটি নব্বই দশকে বিদেশিদের পরামর্শে তুলে ফেলা হয়। তারও আগে যাত্রাপুর থেকে সোনাহাট পর্যন্ত স্টিমার সহযোগেও রেললাইন চালু ছিলো। কুড়িগ্রাম জেলাকে যদি উন্নত করতে হয়, তবে নাগেশ্বরী হয়ে সোনাহাট পর্যন্ত রেল যোগাযোগের আওতায় আনতেই হবে।এ ছাড়া কুড়িগ্রামের উন্নয়ন সম্ভব নয়।
Leave a Reply