মান্দায় যুবদলের মতবিনিময় সভা।
নওগাঁর মান্দায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ মান্দা ৪-আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিজয় নিশ্চিত করতে উপজেলা যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ ডিসেম্বার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, যুবদল নেতা মাস্টার এনামুল হক ও শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তালহা জুবায়ের ও নুরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply