কাউনিয়ায় শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক র্যালি ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদী স্মরণে কাউনিয়া উপজেলায় শোক র্যালি ও গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কাউনিয়া উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে শহীদ ওসমান বিন হাদিরের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও এনসিপির নেতা কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার সমন্বয়ক সাইদুল ইসলাম, পেশ ইমাম মোঃ মোস্তাইন বিল্লাহ, উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী মোঃ রায়হান, জিল্লুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তারা বলেন, অন্যায় ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদিরের আত্মত্যাগ জনগণের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।
Leave a Reply