ভূরুঙ্গামারীতে চিকিৎসাধীন অবস্থায় ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে চিকিৎসাধীন অবস্থায় ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারীতে চিকিৎসাধীন অবস্থায় ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীর হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে।এব্যাপারে ভূরুঙ্গামারী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার পাথরডুবি এলাকার জিআর ১৭৬/৯ ও ৬৮/২০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আব্দুল জলিলের পুত্র সুরুজ্জামান দীর্ঘদিন ঢাকায় পলাতক থাকার পর বাড়িতে আসে। গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে ঐ এলাকায় কর্তব্যরত পুলিশের টহলদল তাকে গ্রেফতারের জন্য রাতেই তার বাড়িতে যায়। বাড়িতে যাবার পর তারা দেখতে পায় সুরুজ্জামান পেট ব্যথায় কাতরাচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকবার পাতলা পায়খানা ও বমি করেছে।বাড়ির লোকজন ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় গ্রামের পল্লী চিকিৎসকে ডাকেনি। অবস্থার অবনতি হলে সুরুজ্জামানের মা ও তার ভগ্নিপতি আলমসহ সুরুজ্জামানকে ভূরুঙ্গামারী হাসপাতালে পৌঁছে দেয়।

সেখানে সুরুজ্জামানের মা ছেলেকে হাসপাতালে ভর্তি করালে বৃহস্পতিবার রাত ১টার দিকে তার মৃত্যু ঘটে। পরে পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে ।

এব্যাপারে মৃতের ভগ্নিপতি আলমগীর জানান, পুলিশের পরামর্শে আমরা তাদের সহযোগিতায় আমার শালাকে হাসপাতালে ভর্তি করেছিলাম। সেখানেই তার মৃত্যু ঘটে । তিনি বলেন, এখন আমরা লাশ বাড়িতে নিতে চাইলে পুলিশ লাশ না দিয়ে পোস্টমর্টেম করার জন্য নিয়ে যায়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. এ এস এম সায়েম জানান, তার মা তাকে মারাত্মক অসুস্থ অবস্থায় ভর্তি করেছিলো। অতিরিক্ত বমি ও পায়খানার কারণে পানি শূন্যতায় মৃত্যু হতে পারে।

এব্যাপারে ওসি আলমগীর হোসেন জানান, আমরা মানবিক কারণে তাকে গ্রেফতার না করে চিকিৎসার সুযোগ দিয়েছিলাম। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার। আইনগত দিক বিবেচনা করে লাশ পোস্টমর্টেম করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!