ভূরুঙ্গামারীতে মাদক পানে এক ব্যক্তির মৃত্যু ; ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে মাদক পানে এক ব্যক্তির মৃত্যু ; ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

ভূরুঙ্গামারীতে মাদক পানে এক ব্যক্তির মৃত্যু ; ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ১১ জুন, ২০২২
আত্মহত্যা
ভুরুঙ্গামারীতে  বিষপানে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক পানে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর অভিযোগে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। জানাগেছে, শিলখুড়ি ইউনিয়নের উত্তরছাট গোপালপুর গ্রামের মিজানুর রহমান ও পশ্চিম ছাট গোপালপুর গ্রামের এরশাদ হোসেন রাতে পাগলাহাট বাজারে মদ্যপান করে।

অতিরিক্ত মদ্যপানের কারনে রাতেই মিজানুর গুরুতর অসুস্থ হয়। চিকিৎসার জন্য কুড়িগ্রামে নেয়ার পথে রাত ১২ টায় রাস্তায় তার মৃত্যু ঘটে। অপরজন অসুস্থ হয়ে সে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে।মাদকপানে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ভোর তিনটায় লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রামে প্রেরণ করে।

এ ছাড়াও গত ৯ জুন বৃহস্পতিবার একই গ্রামের ঘাতু মন্ডলের পুত্র শাহজামাল নামে অপর এক ব্যক্তি অতিরিক্তি মাদক পানে মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরা তিন জনই পেশায় কসাই।পাগলাহাট বাজারে এরা মাংশ বিক্রি করতো।ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী জানান, এরা সকলেই আগে থেকে মাদকের নেশায় অভ্যস্থ ছিলো। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে এবং সন্দেহের কারণে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!