ভূরুঙ্গামারীতে প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

ভূরুঙ্গামারীতে প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
ভূরুঙ্গামারীতে প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেেটরেনারি হাসপাতালের ব্যাবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি ) দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট হাইস্কুল মাঠে শুরু হওয়া এ প্রদর্শনী দিনব্যাপী চলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী-২২ এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৫ কুড়িগ্রাম -১ আসনের জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শামীমা আক্তার। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, আলী,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা এনামুল হক প্রেস ক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু প্রমুখ।

এই প্রদর্শনীতে ২৪ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়।
উপজেলা প্রানীসম্পদ সমম্প্রসারন কর্মকর্তা এনামুল হক বলেন ‘দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শামীমা আক্তার বলেন, এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এতে আমরা বিভিন্নভাবে জনগণকে সহযোগিতা দিয়ে আসছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!