চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্রীকে উত্যক্ত ও মারধর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্রীকে উত্যক্ত ও মারধর : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্রীকে উত্যক্ত ও মারধর

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ২১ আগস্ট, ২০২২
চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্রীকে উত্যক্ত ও মারধর

চাঁদপুর(মতলব উত্তর) থেকে আরাফাত আল-আমিন :চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রায়ই উত্যক্ত করে শাকিল নামের এক বখাটে।গত ১৬ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে ইভটিজিং করে ও মাথায় আঘাত করে শাকিল।পরদিন প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিল করে ওই স্কুলছাত্রী।

এ ঘটনার সুষ্ঠু বিচারের পক্ষে কথা বলায় ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন খানকে হুমকি ধামকি ও বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মেরে ফেলবে হুমকি দিয়েছে স্বপন নামের এক ব্যক্তি।

ইভটিজিংয়ের শিকার স্কুলছাত্রী জানায়, সানকিভাঙ্গা গ্রামের সুরুজ আলীর ছেলে বখাটে শাকিল তাকে সবসময় উত্যক্ত করে। গত মঙ্গলবার স্কুল ছুটির পরে বাড়ি ফেরার সময় পথরোধ করে বখাটে শাকিল।তার মোবাইল রিসিভ না করার কৈফিয়ত জানতে চায়।ছাত্রীর উত্তর না পেয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় বখাটে শাকিল । এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চেয়ে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী ও তার পিতাসহ পরিবারবর্গ।

নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহআলম বলেন, মেয়েটি মারধর ও ইভটিজিংয়ের শিকার হয়ে লিখিত অভিযোগ দিয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। বর্তমানে আমাদের সভাপতি দেশের বাইরে আছেন। তিনি দেশে আসলে এ বিষয়ে সর্বোচ্চ বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচারের পক্ষে কথা বলায় ম্যানেজিং কমিটির মনির হোসেন খানকে হুমকি দিয়েছে স্বপন মল্লিক। মনির হোসেন খান বলেন, ইভটিজিংয়ের বিষয়ে আমরা সুষ্ঠু বিচারের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা বুঝতে পেরে ওই ইভটিজারের পক্ষ নিয়ে স্বপন মল্লিক আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

গত বৃহস্পতিবার দুপুরে দলবল নিয়ে এসেছিল আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে মেরে ফেলার হুমকি দেয়ঞ। আমি এখন আতংকে আছি।

এ ব্যাপারে স্বপন মল্লিক বলেন, ইভটিজিংয়ের ঘটনায় মনির হোসেন খানকে হুমকি ধামকি দেইনি। তার সাথে  মতামতে অমিল আছে, সে বিষয়ে কথা কলেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!