ডোমারে আই এএস জাতীয় মেধা বৃত্তিপ্রাপ্ত ২৬ জন বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান।
নীলফামারীর ডোমারে আইএএস জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ইং এ বৃত্তিপ্রাপ্ত ২৬জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে ইসলামীক এডুকেশন সোসাইটি।
শনিবার ৯ই মে সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সংসদ অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুস সাত্তার তার বক্তব্য বলেন, পুঁথিগত বিদ্যাই বিদ্যা না, আমাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে নির্ধারিত সিলেবাসের পাশাপাশি ইসলামী সাহিত্য ভান্ডারে অসংখ্য পাঠ্য দক্ষ সেখানে ইসলামীক সাহিত্য রয়েছে। তাদের সাহিত্য চর্চার মাধ্যমে নিজের জ্ঞান পরিধি বাড়িয়ে তোলা সম্ভব।
উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি সাদিক হাসনাইনের সভাপতিত্বে অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল হাকিম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাঈম ইসলাম, ডিমলা জনতা কলেজের অধ্যক্ষ ডেইজি নাজনীন মাশরাফি, ডোমার ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনী প্রমুখ।
Leave a Reply