কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে ফল উৎসব
- আপডেট সময় : ০২:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৩৩০৩৩ বার পড়া হয়েছে
কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে ফল উৎসব
কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বাঙালির চিরন্তন ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত হতে এবং দেশীয় ফল সমূহের অসাধারণ পুষ্টি গুণ সম্পর্কে জানতে ফল উৎসব অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে ফল উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহকারী শিক্ষক মাওলানা আলমগীর হোসেন,আব্দুল খালেক, আসাদুল ইসলাম, বসন্ত কুমার,দিপু কুমার রায়, ছখিনা খাতুন, সহকারী শিক্ষক (কৃষি)সেলিম চৌধুরী শান্ত, শিক্ষার্থী রাদিয়াতুল জান্নাত, হাওয়া বেগম, রাজীব মিয়া প্রমূখ।
পড়ুন>> হাসপাতালের টয়লেটে যুবক-নারী আটক: নারীকে নিয়ে রাত কাটানোর অনৈতিক প্রস্তাব ওয়ার্ডবয়ের
ফল উৎসবে শিক্ষার্থী নিজের বাগানের আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, কলা, বাঙ্গি, পেঁপে, লেবু, ডেউয়া, তাল, আমলকী, জামরুল, গোলাপ জাম, লটকন, ডালিম, বাতাবি লেবু, ড্রাঙ্গন, বারি কমলা, বারি মাল্টা, আমড়া, পেয়ারা, বারি আঙ্গুর, ডাব, নারিকেলসহ ২৭ জাতের ফল উৎসব আয়োজনে দেখা যায়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দিতে এবং দেশীয় ফলের পুষ্টি গুণ সম্পর্কে অবহিত করতে এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিবছর এ ফল উৎসব অব্যাহত থাকবে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























