কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৭ জনকে কারাদণ্ড ও জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৭ জনকে কারাদণ্ড ও জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৭ জনকে কারাদণ্ড ও জরিমানা

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে রুহুল আমিন বাবুল
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৭ জনকে কারাদণ্ড ও জরিমানা

 

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৭ জনকে কারাদণ্ড ও জরিমানা

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৭ জনকে কারাদণ্ড ও জরিমানা।
সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আজ ২৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট,কাস্টমস ঘাট, কলাবাড়ী ঘাট ও ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭টি মামলায় ৩ জনকে ৩দিনের এবং ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পড়ুন>>তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন

অভিযানে চলাকালীন সময়ে ৫৬টি বাকি নৌকা ও ১১টি ইঞ্জিন চালিত বড় নৌকা ধ্বংস করা হয়। এঘটনায় ট্রাকে করে বালু পরিবহনের জন্য সাময়িকভাবে নির্মিত একটি ঘাটের যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয় এবং পরিবেশ সংরক্ষণ আইনে ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট ফরহাদ আহমেদ এই অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই ঘটনায় ৬৭টি ছোট-বড় নৌকা ধ্বংস ও ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!