নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ১০ জন প্রার্থী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ১০ জন প্রার্থী : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন

নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ১০ জন প্রার্থী

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ১০ জন প্রার্থী

নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ১০ জন প্রার্থী।

আসছে আগামী ০৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন । সেই নির্বাচনকে প্রানবন্ত করতে উৎসব এবং আনন্দ মুখর পরিবেশে সংসদীয় আসন নং-১২ নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান।

বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকাল থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত ডোমার,ডিমলা এবং নীলফামারীতেসহ ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জাতীয় পার্টি থেকে অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল তছলিম উদ্দিন (পিএসসি) বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট থেকে সিরাজুল ইসলাম।

বিএনএম থেকে জাফর ইকবাল সিদ্দিকী, জাকের পার্টি থেকে লতিবালী রহমান লতিফ, জাতীয় পার্টি জেপি থেকে বীর মুক্তিযোদ্ধা ডাঃ মখদুম আজম তুতুল মাশরাফি।

ন্যাশনাল পিপলস পার্টি থেকে করুণাময় মল্লিক, তৃণমূল বিএনপি থেকে এ্যাডভোকেট এন কে আলম চৌধুরী।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী এবং ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!