হাটহাজারীর উত্তর মাদ্রাসায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হাটহাজারীর উত্তর মাদ্রাসায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ প্রেক্ষাপট: ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে

হাটহাজারীর উত্তর মাদ্রাসায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
হাটহাজারীর উত্তর মাদ্রাসায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিল অনুষ্ঠিত

 

হাটহাজারীর উত্তর মাদ্রাসায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিল অনুষ্ঠিত

 

হাটহাজারীর উত্তর মাদ্রাসায় মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর এশায়াত মাহফিলে বক্তব্য রাখছেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী ও প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর।

তাওয়াজ্জুহ এর মাধ্যমে অন্তরে খুলুছিয়ত সৃষ্টি হয়, হেদায়তের পথে চলতে মানুষের অন্যতম বাধা হলো নফসের কুপ্রবৃত্তি। এটি মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নফসানিয়াতকে অবদমতি করে রূহানিয়ত বিকাশের জন্য প্রয়োজন খুলছিয়ত।

পড়ুন>> নাগেশ্বরীতে ৩ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ

খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু ছিলেন খুলুছিয়তের মূর্ত প্রতীক। তাঁর তরিক্বতে সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ এর মাধ্যমে মানুষের অন্তরে খুলুছিয়ত সৃষ্টি হয়।

 

এ তরিক্বতের অনুশীলনের মাধ্যমে মানুষ পুনরায় হেদায়তের পথে ফিরে আসে। তিনি মানুষকে নবীজির বাতেনি নূরের তাওয়াজ্জুহ ও ফয়েজে কুরআন তথা কুরআনের নূর প্রদানের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধি করে এসেছেন।

ফলে মানুষের মৃত ক্বলবে আল্লাহর জিকির প্রতিষ্ঠা হয়। আল্লাহর ভয় ও নবীজির মুহাব্বত সৃষ্টি হয়। রাসূলে পাক সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম এর মুহাব্বতকে সবকিছুর ঊর্দ্ধে স্থান দিতে না পারলে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যায় না।

এই তরিক্বতে নবীজির মুহাব্বত অন্তরে ধারণ করে প্রতিদিন ১১১১ বার দরূদ শরীফ আদায় করা হয়। নফসের কুমন্ত্রণা থেকে পবিত্র হয়ে তাকওয়া-পরহেজগারিতা অবলম্বন করে। এছলাহে বাতেনি অর্থাৎ অভ্যন্তরীণ পরিশুদ্ধি এই তরিক্বতের অন্যতম মূল কাজ।

পড়ুন>> কুখ্যাত ডাকাত ফরহাদকে গণধোলাই দিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করলেন জনগণ

শুক্রবার (৩১ জানুয়ারি) বাদে জুমা হতে উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫ নং উত্তর মাদার্শা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এশায়াত মাহফিলে উপস্থিত হাজারো মুসলমানের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ও মাওলানা মুহাম্মদ সায়েম।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!