ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা গাজীপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব: এক রাতেই ১০ জন আহত, বন্ধ স্কুল খাসিকাণ্ডে আলোচিত সেই জাপানপ্রবাসী জুনায়েদ অবশেষে বিয়ে করলেন চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তুর্কি সংবাদমাধ্যম হাবেরলারসহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৫৩ বছর বয়সী এই তারকা প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সান্নিধ্যে এসে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন। তবে তুর্কি সাংসদ ও বিভিন্ন সংবাদমাধ্যমের এমন সুনির্দিষ্ট দাবি সত্ত্বেও, কার্লোস নিজে কিংবা তাঁর কোনো প্রতিনিধি এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

এই বিষয়টি নতুন করে আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে আলিসাহিন এক্সে (সাবেক টুইটার) একটি বার্তা দেন। সেখানে তিনি সাউ পাওলোভিত্তিক সংগঠন ‘ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথের’ প্রতিনিধি শেখ জিহাদ হামাদার উদ্ধৃতি দিয়ে জানান, কার্লোস দীর্ঘদিন ধরেই শেখ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। চার সপ্তাহ আগে তিনি শেখ হামাদার সঙ্গে সাক্ষাৎ করে শাহাদাহ পাঠ করেন। আলিসাহিন তাঁর পোস্টে এই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর ও তাঁর পরিবারের সুখ-শান্তি কামনা করেন।

ইসলাম ধর্ম গ্রহণের খবরের ঠিক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে কার্লোসের বিয়ের খবর ও ছবি ছড়িয়ে পড়ে। জানা গেছে, তিনি মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী এবং ফিফা নিবন্ধিত খেলোয়াড় এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। খেলোয়াড় ব্যবস্থাপনার কাজের সূত্রে তাঁদের পরিচয় ও সম্পর্কের সূচনা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাঁদের এই বিয়ে সম্প্রতি ঘটেনি; চলতি বছরের জানুয়ারি মাসেই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে এবং ২৫ জুলাই পারিবারিকভাবে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে বর্ণিল ক্যারিয়ার গড়া রবার্তো কার্লোস খেলোয়াড়ি জীবনের শেষভাগে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতেও খেলেছেন। তুরস্কের সঙ্গে তাঁর এই পুরনো সম্পর্কের কারণেই তুর্কি সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে এমন খবর ব্যাপকভাবে চাউর হয়েছে। বর্তমানে ফুটবল ভক্ত ও বিশ্বজুড়ে তাঁর শুভাকাঙ্ক্ষীরা এই কিংবদন্তি ডিফেন্ডারের নিজস্ব প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!