ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী বাজার এলাকায় তাফসিরুল ইসলাম অনন্ত (১৩) নামে এক স্কুলছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের টিফিনের সময় সে নিখোঁজ হয়। অনন্ত উপজেলার ডুমদিয়া গ্রামের সোহাগ রানার ছেলে এবং বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী; তার রোল নম্বর ৩।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার টিফিনের বিরতিতে অনন্ত শ্রেণিকক্ষ থেকে বের হয়েছিল। বিরতি শেষে অন্য শিক্ষার্থীরা ক্লাসে ফিরে এলেও অনন্তের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি নজরে আসার পর শিক্ষক ও স্থানীয়রা বিদ্যালয়সহ আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালান। একপর্যায়ে স্থানীয়রা বিদ্যালয়ের অদূরে একটি তিনতলা ভবনের ছাদে রক্তমাখা জামাকাপড়, জুতা ও একটি পরিচয়পত্র পড়ে থাকতে দেখেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান আসাদ ও সহকারী শিক্ষক মনির হোসেন জানান, টিফিনের পর থেকে অনন্তকে আর পাওয়া যায়নি। মেধাবী এই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা রক্তমাখা আলামতগুলো জব্দ করা হয়েছে এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং তাকে উদ্ধারে জোর অনুসন্ধান চালাচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক

আপডেট সময় : ০৭:৪৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬