হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশিত এই পোস্টের সঙ্গে তিনি কোনো বাড়তি মন্তব্য করেননি। এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এর আগের সপ্তাহে ট্রাম্প হরমুজ প্রণালিকে খুব দ্রুত মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন। তার সেই বিতর্কিত মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়, যার রেশ কাটতে না কাটতেই তিনি এই মানচিত্রটি প্রকাশ করলেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে পরিচিত হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহের জন্য এই জলপথটি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের এই দাবির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ট্রাম্পের এই মানচিত্রকে ‘বিভ্রম’ হিসেবে অভিহিত করেছেন। তিনি কড়া ভাষায় বলেন, ট্রাম্প মানচিত্রে পারস্য উপসাগরের নাম ঠিকঠাক লিখলেও হরমুজ প্রণালি নিয়ে তার এই অদ্ভুত ধারণা শিগগিরই সংশোধন করতে হবে। অন্যথায়, ‘আমরাই এই বিভ্রমগ্রস্ত ব্যক্তির বিভ্রম সংশোধন করে দেব’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!