ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে বিসিবির ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তিনি সংস্কারকে নির্বাচনের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসিদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে প্রবাসী সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেছেন, “জুলাই সনদ এর আইনি ভিত্তি মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহন করতে চাই। আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হওয়া বাস্তবিক হবে না। আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ-বিপক্ষ করি নাই। আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নাই।”

বিএনপির সাথে আসন ভাগাভাগির প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন পেছানো বা এই ধরণের কথাগুলো কেবলই গালগল্প, আসন সমঝোতা এগুলো মিথ্যা প্রোপাগান্ডা ও গুজব ছড়ানো হচ্ছে। আমরা নির্বাচনে অংশগ্রহন ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।” আসন্ন নির্বাচন নিয়ে জুলাই অভ্যুথানের অন্যতম এ নায়ক আরো বলেছেন, “গণঅভ্যুথানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি, ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ। এর আগের দিন শনিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ বলেন, রাষ্ট্রব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন না এলে জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, “নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে। কিন্তু গণ-অভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। গত এক বছরে বাংলাদেশ সংস্কারের পথে এগিয়েছে, তবে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা নতুন সংবিধান ও প্রতিষ্ঠানগুলোর সংস্কার চাই।”

নাহিদ ইসলামের তিন দিনের মালয়েশিয়া সফরের আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার। আজ রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে এবং আগামী মঙ্গলবার তিনি চীনের উদ্দেশে রওনা দেবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে এনসিপির সাত নেতা থাকবেন। ব্যবস্থাপনা সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং মাল্টিমিডিয়া সম্পাদক মোহাম্মদ সাগর এই আয়োজনের সাথে যুক্ত ছিলেন।

ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫। ইমেইল: info@.com, ফোন: +৮৮ ০১৭১৫ ৮০০ ৭০১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!