নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নতুন মৌসুমে দলে আসা ফুটবলারদের বরণ করে নেওয়ার দীর্ঘদিনের রীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এতদিন সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে হাজারো সমর্থকের সামনে নতুন খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়া হতো, তবে এবার সেই ধারা থেকে সরে আসছে ক্লাবটি। চলতি মৌসুমে দলে যোগ দেওয়া ছয় নতুন ফুটবলারকে আর বড় কোনো জনসমাগমের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে না।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, এবার নতুন খেলোয়াড়দের বরণ করা হবে সীমিত পরিসরে ও ব্যক্তিগত আয়োজনে। এই অনুষ্ঠানে সমর্থক কিংবা সংবাদকর্মীদের উপস্থিতির সুযোগ থাকবে না। ক্লাব কর্তৃপক্ষের ভাষ্যমতে, আয়োজনগুলো হবে অত্যন্ত সাধারণ ও পারিবারিক পরিবেশে। এমনকি নতুন খেলোয়াড়দের জন্য আলাদা কোনো সংবাদ সম্মেলন করার পরিকল্পনাও নেই ক্লাবের। প্রতিটি খেলোয়াড়কে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ব্যক্তিগতভাবে স্বাগত জানাবেন এবং এই আয়োজনে খেলোয়াড়দের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকতে পারবেন।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে নতুন তারকাদের বরণ করার অনুষ্ঠানগুলো বরাবরই ছিল জাঁকজমকপূর্ণ। এর সবচেয়ে বড় উদাহরণ ২০০৯ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর আগমন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে স্বাগত জানাতে বার্নাব্যুর মাঠে প্রায় ৮০ হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। পরবর্তীতেও অনেক বড় তারকার ক্ষেত্রে এমন জমকালো আয়োজন দেখা গেছে। তবে এবার সেই ঐতিহ্য থেকে সরে আসার মূল লক্ষ্য হলো, মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের মাঠের প্রস্তুতি ও দলের সঙ্গে মানিয়ে নেওয়ার দিকে বেশি মনোযোগী হওয়া।

এই ব্যক্তিগত আয়োজনের মাধ্যমে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নতুন খেলোয়াড়দের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে তিনি খেলোয়াড়দের পরিবারের সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করতে পারবেন। মাঠের বাইরে খেলোয়াড়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মাঠের লড়াইয়েও রিয়াল মাদ্রিদ তাদের প্রস্তুতি জোরদার করেছে। প্রাক-মৌসুমের শেষ প্রস্তুতি ম্যাচে জার্মানিতে শালকে ০৪-কে ৩-০ গোলে হারিয়েছে দলটি। এরপর সোমবার খেলোয়াড়দের একদিনের বিশ্রাম দেওয়া হয়েছিল এবং মঙ্গলবার থেকে তারা পুনরায় অনুশীলনে ফিরেছেন। কোচ জোসে মরিনিও এখন আগামী শনিবার কর্নেয়ায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করার অপেক্ষায় আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!